ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গুচ্ছ পদ্ধতিতে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করে ২০২০-২০২১ সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা।
রোববার সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জিরো পয়েন্টে এসে মিলিত হয়।
দাবী গুলো হলো, আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট চাই (ঢাবির মতো বাংলা, ইংরেজি, সাধারন জ্ঞান এর উপর), মানবিকের সাথে একই প্রশ্নপত্রে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের পরীক্ষা ও যারা বিজ্ঞানে পড়বে তারা শুধু বিজ্ঞানাগারে এবং যারা বিভাগ পরিবর্তন করবে তারা শুধু বাংলা, ইংরেজি ও সাধারণজ্ঞান থাকবে।
মানববন্ধনে বক্তব্য রাখে, রাজশাহী কলিজিয়েট কলেজের শিক্ষার্থী জাকিরুল, মচমইল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুসফিক, বরেন্দ্র কলেজের শিক্ষার্থী মেসবাউল, কামারুজ্জামান সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান আসিক প্রমুখ।


