IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> টপ নিউজ >> তানোরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক,মাঠে নেই কৃষি কর্তাবাবুরা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক,মাঠে নেই কৃষি কর্তাবাবুরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আমন ধানে হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। প্রতিনিয়ত কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে সকাল বিকেল জমিতে কীটনাশক স্প্রে করেও কোন প্রতিকার পাচ্ছেনা কৃষকরা। ফলে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। অন্যদিকে উপজেলা কৃষি অফিসের কোন উপসহকারী(বিএস) কর্মকর্তাদের মাঠে পরামর্শ নেওয়ার জন্য ডেকেও সাড়া পাচ্ছেন না কৃষকরা। এতে করে কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে কৃষি অফিসের কোন পরামর্শ না পাওয়ায় চরম হতাশ হয়ে পড়েছে কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা যায় কারেন্ট পোকার এমন দৃশ্য। কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করছেন কৃষক। আমনের মাঠে গিয়ে বেশকিছু কৃষকের সাথে কথা বলে জানা গেছে,

অন্যবছরের তুলনায় এবছর আমন ধান চাষের জন্য কৃষককে তেমন হয়রানির শিকার হতে হয়নি। এবার আমন রোপণের সময় থেকে পানির সমস্যা না হলেও সার পটাশের সংকট ও দামও বেশি ছিল। তার পরেও কষ্ট হলেও বেশি দামে সার পটাশ কিনে আমন ধান চাষ করেছেন কৃষকরা। কিন্তু হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান। বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। যার জন্য কারেন্ট পোকার আক্রমণ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে তানোর উপজেলার কৃষকরা। অথচ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা রয়েছেন উদাসীন।

মাঠে দেখা মিলছেনা উপসহকারী কর্মকর্তাদের। এমনকি অফিসে গিয়েও কোন কর্মকর্তার সুপরামর্শ পাচ্ছেন না কৃষকেরা। ফলে কৃষকরা নিজে নিজে বাজার থেকে বিভিন্ন কীটনাশক কিনে এনে জমিতে ব্যবহার করছেন। এতে তেমন ফলপ্রসূ হচ্ছেনা কৃষকের। তানোর উপজেলার যশপুর গ্রামের কৃষক আশরাফুল, ইনছান আলী জানান, যেভাবে আমন ধানে কারেন্ট পোকা আক্রমণ করছে তাতে কৃষকের খরচ জুটবে কি না তা নিয়ে শঙ্কিত আছেন তাঁরা। তাঁরা আরো বলেন, বাজারে যে ভাবে কীটনাশক বিক্রি হচ্ছে তাতে কোনটা আসল আর কোনটা নকল কীটনাশক বোঝা বড় দায় হয়ে পড়েছে।

কারেন্ট পোকার আক্রমণ নিয়ে তানোর উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কোন কর্মকর্তার কাছে বক্তব্য পাওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031