ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জমকালো আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকালে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর গোল্লাপাড়া বাজারস্থ্য আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
সভায় তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর পৌর ছাত্রলীগ আহŸায়ক ফয়সাল সরকার অমি, কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ প্রমুখ।
অপরদিকে, মুন্ডমালা পৌর ছাত্রলীগের উদ্যোগে মুন্ডমালা বাজার চত্বরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।


