IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে রাতের আধারে সার পাচারের সময় জনতার হাতে আটক

চারঘাটে রাতের আধারে সার পাচারের সময় জনতার হাতে আটক

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে রাতের আধারে অবৈধ ভাবে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার হাতে আটক। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ডাকরা এলাকায় সার আটকের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভুমি) ও চলতি দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনাস্থলে উপস্থি হয়ে সার গুলো জব্দ করেন।

এ সময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের কঠিন বিচার দাবি করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্তিম সার সংকট তৈরী করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষকসহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে অবৈধ ভাবে রাতের আধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন। বৃহস্পতিবার রাতে ব্যটারী চালিত দুটি অটো যোগে রাতের আধারে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা তা আটক করেন। তবে জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান।

পরে শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্তরে ভ্রাম্যমান আদালতে অবৈধ ভাবে সার পাচারের অভিযোগে সার ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের চিারক সহকারী কমশিনার (ভুমি) রাহাতুল করিম মিজান। জব্দ সার স্থানীয় কৃষকদের মাঝে ন্য্যায্য মুল্যে বিক্রয় করা হয়। বিক্রয়ের টাকা সরকারের কোষাগারে জমা করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news