IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> কৃষি >> পোরশায় মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক,এম রইচ উদ্দিন,পোরশা : নওগাঁর পোরশায় মাসকালাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাসকলাই চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী হওয়ায় এ উপজেলায় মাসকালাইয়ের ব্যাপক চাষ হয়েছে। খরিফ-২ এর আওতায় আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ এলাকায় বীজ বপন করা হয়।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাসকলাই হতে তৈরীকৃত ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি নামকরা হলেও নওগাঁর পোরশা উপজেলায় এর কদর দিনদিন বেড়েই চলেছে।

এছাড়াও মাস কলাই ডাল হিসেবে এ এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাসকলাই এর ভুষি গরু-মহিসের খাবার ছাড়াও উচ্ছিসটাংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একারনে বর্তমানে এ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে মাসকলাই চাষ হচ্ছে। জানাগেছে, প্রণোদনা কর্মস‚চীর আওতায় শাক-সবজিসহ মাস কলাই এর বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

চলতি বছর এ উপজেলায় মাসকালাইয়ের চাষ লক্ষমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ২৫ হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে বারি মাস-৩ ও স্থানীয় জাতের ১ হাজার ১৩০ হেক্টরে। আবহাওয়া ভাল থাকলে উৎপাদন বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ও বারিন্দা গ্রামের কৃষক জসিম উদ্দিন এবং হুমায়ন কবির বলেন, বিভিন্ন ফাঁকা জায়গা, আম বাগান সহ অন্যান্য উঁচু পতিত জমিতে মাস কলাইয়ের চাষ সহজেই করা যায়।

মাসকালাই চাষ করতে তেমন কোন ঝামেলা নেই। তবে অনেক সময় পোকার আক্রমন হলে কীটনাশক প্রয়োগ করে সহজেই তা রোধ করা হয়। ফসল ভাল হলে প্রতিবিঘা জমিতে ৫-৮মন মাসকালাই উৎপাদন হবে বলে তারা জানান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মামুনুর রশিদ বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৪৭০ জন কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বারি মাস-৩ জাতের বীজ ৫কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং অন্যান্য শাক-সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মাসকলাইয়ে সার প্রয়োগ না করে কম যতœ করলেই ঘরে তোলা যায়।
এটি একটি লাভজনক ফসল। এই ফসল চাষাবাদ করার জন্য তারা কৃষকদের উৎসাহিত করেন বলে জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930