IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> বিনোদন >> যুক্তরাষ্ট্রে আইয়ুব বাচ্চুকে নিয়ে রক উৎসব

যুক্তরাষ্ট্রে আইয়ুব বাচ্চুকে নিয়ে রক উৎসব

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক গানের উৎসব। ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’ নামের উৎসবটি আয়োজন করেছে রোজারিও মিডিয়াওয়ার্কস।

আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত।

কনসার্টে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস, এবং রাফি আলম ও তার ব্যান্ড।

বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য, কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল, এবং ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন।

আয়োজকদের ভাষ্য, এবারের উৎসবের প্রতিটি ব্যান্ড তাদের পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে। পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনা এবং আরও কিছু বিশেষ পর্ব।

অন্যদিকে, আইয়ুব বাচ্চুর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। তাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা, নিয়মিত স্মরণসভা ও সম্মাননা প্রদান এবং রক আইকনের অপ্রকাশিত প্রায় দুই শতাধিক গান প্রকাশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031