IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা‘শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা’‘জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের ফের ইরানে প্রবেশের অনুমতি,মেঘনা নদীতে ট্রলারডুবি, তিন মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজকুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি
Home >> বিনোদন >> প্লেব্যাক সম্রাটের জন্মদিন আজ

প্লেব্যাক সম্রাটের জন্মদিন আজ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সংগীতকে সমৃদ্ধ করা কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্মদিন আজ, ৪ নভেম্বর। ১৯৫৫ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ক্যান্সারের সঙ্গে সংগ্রামের পর ২০২০ সালের ৬ জুলাই তিনি না ফেরার দেশে চলে যান। তবে তার কণ্ঠ এখনও বাংলা গানের অমর ইতিহাসে জীবন্ত।

জীবদ্দশায় এন্ড্রু কিশোর জন্মদিনকে খুব বেশি গুরুত্ব দিতেন না। ঘরোয়া পরিবেশে পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতেন। মৃত্যুর পর পরিবার তার স্মৃতিতে জন্মদিন পালন করেন, রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করেন।

রাজশাহীতে জন্ম নেওয়া কিশোরের প্রথম শিক্ষা মায়ের কাছেই। মা ছিলেন সংগীতপ্রেমী। তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। মায়ের স্বপ্ন পূরণের ইচ্ছায় এন্ড্রু কিশোর সংগীতাঙ্গনে পা রাখেন। প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সংগীত শিক্ষা নেন। স্বাধীনতার পর তিনি নজরুল, রবীন্দ্র, আধুনিক, লোকসংগীত ও দেশাত্মবোধক গানে দক্ষতা অর্জন করে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন।

১৯৭৭ সালে চলচ্চিত্র ‘মেইল ট্রেন’-এর ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মাধ্যমে প্লেব্যাক শুরু করেন। এরপর ‘এমিলের গোয়েন্দা বাহিনী’, ‘প্রতিজ্ঞা’সহ অসংখ্য ছবিতে গান গেয়ে শ্রোতাপ্রিয়তা পান।

প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ ছবির ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য।

তার কণ্ঠে জীবন পেয়েছে অসংখ্য কালজয়ী গান। ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘দাক দিয়াছেন দয়াল আমারে’, ‘এক জনমের ভালোবেসে ভরবে না মন’, ‘পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি’ প্রভৃতি উল্লেখযোগ্য।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন লিপিকা এন্ড্রু ইতির সঙ্গে। এই দম্পতির দুই সন্তান সংজ্ঞা ও সপ্তক।

আজ এন্ড্রু কিশোরের জন্মদিনে তাকে স্মরণ করছেন শিল্পী, ভক্ত ও সংগীতপ্রেমীরা। তার গানগুলো বাজছে কোটি কোটি শ্রোতার অন্তরে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031