IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> লিড নিউজ >> মুসলিম মেয়র মামদানির জয়ে ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রীরা

মুসলিম মেয়র মামদানির জয়ে ক্ষুব্ধ ইসরায়েলি মন্ত্রীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ে যুক্তরাষ্ট্রজুড়ে আনন্দের ঢেউ উঠলেও, ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ইসরায়েলের প্রবাসী বিষয়ক ও ইহুদি-বিরোধিতা দমন বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি মামদানিকে ‘হামাস-সমর্থক মেয়র’ আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়কে শহর ছেড়ে ইসরায়েলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে চিকলি লেখেন, “যে শহর একসময় স্বাধীনতার প্রতীক ছিল, সেটি এখন হামাস-সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে। নিউইয়র্ক আর কখনও আগের মতো থাকবে না— বিশেষ করে এখানকার ইহুদি সম্প্রদায়ের জন্য। আমি ইহুদিদের আহ্বান জানাচ্ছি, ইসরায়েলে ফিরে এসে নতুন করে জীবন শুরু করুন।”

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তিনি ইসরায়েলকে ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ ও গাজায় চলমান হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার এসব বক্তব্যের কারণে ইসরায়েলি সরকার ও ইহুদি সম্প্রদায়ের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ইসরায়েলের ডানপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির চিকলির বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “বুদ্ধিমত্তা নয়, ঘৃণাই জয় পেয়েছে। মামদানি হামাসের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি-বিরোধী।”

অন্যদিকে ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী দল ‘ইসরায়েল বেইতেনু’-র নেতা অ্যাভিগডর লিবারম্যান এক্সে লিখেছেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছে, যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থি।”

তবে যুক্তরাষ্ট্রজুড়ে মামদানির বিজয়কে ‘বহুত্ববাদ ও প্রগতিশীল রাজনীতির জয়’ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ জয় পান।

নির্বাচনের আগের দিন ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী ও ফিলিস্তিনি প্রোপাগান্ডার মুখপাত্র’ বলে আক্রমণ করেছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31