IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার, ‘মুখ বন্ধের চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের

অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার, ‘মুখ বন্ধের চেষ্টা’র অভিযোগ ট্রাম্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেসবুক আগেই জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করছে তারা। তাদের দেখানো পথে এ বার টুইটারও পাকাপাকি ভাবে বন্ধ‌ করে দিল ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের টুইট পরবর্তী কালে ফের হিংসার জন্ম দিতে পারে এই আশঙ্কা থেকেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার।

বিবৃতি দিয়ে টুইটার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটগুলো খতিয়ে দেখার পর মনে হয়েছে সেগুলো হিংসার জন্ম দিতে পারে।

ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প সমর্থকদের ‌হামলার পর থেকে প্রচণ্ড চাপে ছিল টুইটার। তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করে নানা উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে। বুধবারই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ ‌করে দিয়েছিল টুইটার। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল ভবিষ্যতে কোনও উস্কানিমূলক পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ট্রাম্পের অ্যাকাউন্ট খুলে দেয় টুইটার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

বিরোধীদের আক্রমণ করা, সরকারি কিছু ঘোষণা করা বা তার কাজ‌ সম্পর্কে দেশবাসীকে‌ জানানো, এমনকি দেশবাসীর‌ সঙ্গে সরাসরি যোগাযোগ করতে টুইটারই বেশি ব্যবহার করতেন ট্রাম্প।‌ শুধু ‌তাই নয়, টুইটার‌ও বেশ কিছু ক্ষেত্রে নিজেদের ‌নিয়মের বাইরে গিয়ে ট্রাম্পকে ছাড় দিয়েছিল। কিন্তু ক্যাপিটল বিল্ডিংয়ে হামলায় যখন‌ ট্রাম্প এবং তাঁর টুইটের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে, প্রবল চাপে পড়ে যায় টুইটার। ড্যামেজ কন্ট্রোল করতে ট্রাম্পের অ্যাকাউন্ট পাকাপাকি ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ট্রাম্প অবশ্য টুইটারের এই সিদ্ধান্ত একেবারেই ভাল ভাবে নেননি। ট্রাম্পের অভিযোগ, তাঁর মুখ বন্ধ রাখার জন্যই এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31