IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদুল আলম। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

মোরশেদুল আলম যাত্রাগাছি ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক (আরবি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আরবি শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাঠদান পদ্ধতিতে সহজবোধ্য ব্যাখ্যা, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি এবং আলাদা যত্ন প্রশংসিত হয়েছে। উদ্ভাবনী শিক্ষণ কৌশল ও পাঠপরিকল্পনার মাধ্যমে তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও গুণগত শিক্ষা বিস্তারে মো: মোরশেদুল আলমের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই স্বীকৃতি মাদ্রাসা শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় মোরশেদুল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031