IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> খেলা >> পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি

পাকিস্তান সুপার লিগের নিলামে ছয় বাংলাদেশি

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটের ৪০০ জন ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি ছয় তারকা ক্রিকেটার।

রোববার বিকালে পিএসএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের সবচেয়ে তারকা প্লেয়ার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

আগামী ২০ ফেব্রুয়ারি পিএসএল শুরু হবে; শেষ হবে ২২ মার্চ। খেলাগুলো হবে করাচি ও লাহোরে। সেই সময়ে আন্তর্জাতিক খেলা রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। যে কারণে এসব দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকায় পিএসএলে খেলতে পারবেন না। তবে জাতীয় দলের বাইরে যারা রয়েছেন তারা নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র নিতে পারলে খেলতে পারবেন।

পিএসএল নিলামের ড্রাফটে রয়েছেন- বাংলাদেশ দলের অন্যতম তারকা পেসার মোস্তাফিজুর রহমান, টি-টোয়েন্টি দলের অধিনায়ক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, গতিময় পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তারকা ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান।

এছাড়া পিএসএল নিলামে যেসব তারকা রয়েছেন-

আফগানিস্তান: রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী।

অস্ট্রেলিয়া: ক্রিস লিন, জেমস ফকনার, ক্রিস গ্রিন, ফাওয়াদ আহমেদ ও ড্যান ক্রিশ্চিয়ান।

ইংল্যান্ড: মঈন আলী, রবি বোপারা, জো ডেনলি, টম বান্টন, জ্যাক বল, বেন ডেকেট, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, সামিত প্যাটেল, লিয়াম প্লানকেট এবং ফিল সল্ট।

আয়ারল্যান্ড: অ্যান্ডি বালবার্নি, জর্জ ডকরেল, কেভিন ও’ব্রায়ান, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।

নেদারল্যান্ডস: রওলফ ভ্যান ডার মেরওয়ে।

নেপাল: সন্দীপ লামিচানে।

নিউজিল্যান্ড: অ্যান্টন ডেভিচ ও মিচেল ম্যাকক্লেনাগান।

দক্ষিণ আফ্রিকা: ডেভিড মিলার, মরনে মরকেল, ডেল স্টেইন, কাইল অ্যাবট, ক্যামেরন ডেলপোর্ট, ওয়েইন পার্নেল ও তাবরেজ শামসি।

শ্রীলংকা: দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশন ডিকওয়ালা, আভিস্কা ফার্নান্দো, দিমুথ করুণারত্নে, সুরঙ্গা লাকমল, ধনঞ্জয়া লক্ষণ, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লক্ষণ সান্দকান, উপুল থারাঙ্গা ও লাহিরু থিরিমান্নে।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, চাদউইক ওয়ালটন, কার্লোস ব্র্যাথওয়েট, ডোয়াইন ব্র্যাভো, জনসন চার্লস, শেল্ডন কটরিল, শেন ডওরিচ, দেবেন্দ্র বিশু, ডমিনিক ড্রাকস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন মোহাম্মদ, শেরেফানে রাদারফোর্ড ও রনসফোর্ড বিটন, ।

জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, টেন্ডাই চিসোরো, কাইল জার্ভিস ও মুজারাবানী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31