IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ সময়ে এসে এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর বিবিসির।

তাইওয়ানের সঙ্গে মার্কিন কর্মকর্তা পর্যায়ের যোগাযোগে নিষেধাজ্ঞা এখন থেকে অকার্যকর। চীন সরকারকে ‘খুশি রাখতে’ কয়েক দশক ধরে ‘স্বপ্রণোদিত হয়ে’ এই নিষেধাজ্ঞা জারি করে রাখা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি বলা হয়।

চীন তাইওয়ানকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ মনে করে। কিন্তু তাইওয়ানের নেতারা নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। চীন সরকারকে খুশি রাখতে কয়েক দশক ধরে তাইওয়ানের সঙ্গে কর্মকর্তা পর্যায়ের যোগাযোগে স্বপ্রণোদিত নিষেধাজ্ঞা বহাল রাখে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে এই যোগাযোগ নিষেধাজ্ঞা এখন থেকে অকার্যকর।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে যক্তরাষ্ট্রের সঙ্গে চীনের টানাপোড়েন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০ জানুয়ারি জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগমুহূর্তে এ সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।

শনিবারের বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কূটনীতিকদের মধ্যকার যোগাযোগ সীমিত করতে জটিল কিছু বিধিনিষেধ আনা হয়েছিল। আজ আমি ঘোষণা করছি– নিজেদের আরোপিত এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

এর প্রতিক্রিয়ায় ‘একক চীন’ নীতির প্রতি যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধাশীল হতে বলেছে চীন।

তাইওয়ানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি না থাকলেও যুক্তরাষ্ট্র দেশটির কাছে অস্ত্র বিক্রি করে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31