IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্তমহাদেবপুরে যৌতুকের দাবীতে পাশবিক নির্যাতনেরপর স্ত্রীর মাথার চুল কেটে নেয়ার অভিযোগ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ন্যাটো সেনারা আফগানিস্তান যুদ্ধে ফ্রন্টলাইন এড়িয়ে গেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ন্যাটো সেনারা আফগানিস্তান যুদ্ধে ফ্রন্টলাইন এড়িয়ে গেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে ন্যাটো সেনারা ফ্রন্টলাইন থেকে দূরে থেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, ‘প্রয়োজন হলে ন্যাটো যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না।’ এই বক্তব্য ব্রিটিশ সংসদ সদস্য ও যুদ্ধফেরত সেনাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এমন বক্তব্য রাজনৈতিক সব পক্ষ থেকেই নিন্দার মুখে পড়েছে। সমালোচকরা মনে করিয়ে দেন, আফগানিস্তান যুদ্ধে ৪৫৭ ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে ভিয়েতনাম যুদ্ধে সামরিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য ট্রাম্পের অতীত আচরণও তুলে ধরেন তারা।

২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে তিন হাজার ৪৮৬ ন্যাটো সেনা নিহত হন। এর মধ্যে দুই হাজার ৪৬১ জনই ছিলেন মার্কিন সেনা। কানাডার নিহতের সংখ্যা ছিল ১৬৫ জন, যার মধ্যে বেসামরিক লোকজনও ছিলেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন থাকা ডেনমার্কও আফগানিস্তানে ৪৪ জন সেনা হারায়। জনসংখ্যার তুলনায় যুক্তরাষ্ট্রের বাইরে এটিই ছিল সর্বোচ্চ প্রাণহানি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের কখনোই তাদের দরকার হয়নি। তারা বলবে, আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল। পাঠিয়েছিল ঠিকই, কিন্তু তারা একটু পেছনে ছিল, ফ্রন্টলাইন থেকে দূরে।’

লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক রয়্যাল এয়ারফোর্স কর্মকর্তা ক্যালভিন বেইলি আফগানিস্তানে মার্কিন বিশেষ বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

আফগানিস্তানে রয়্যাল ইয়র্কশায়ার রেজিমেন্টের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করা কনজারভেটিভ এমপি বেন ওবিস-জেক্টি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের দেশ ও ন্যাটো মিত্রদের ত্যাগকে এত তুচ্ছভাবে দেখছেন, যা সত্যিই দুঃখজনক।

ব্রিটিশ পার্লামেন্টের প্রতিরক্ষাবিষয়ক কমিটির চেয়ারম্যান তান ধেসি বলেন, ট্রাম্পের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং সাহসী ব্রিটিশ সেনাদের প্রতি অপমানজনক। তারা মিত্রদের সহায়তার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন এবং অনেকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এমিলি থর্নবেরি বলেন, এই মন্তব্য শুধু ভুল নয়, বরং যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি এটি চরম অপমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728