IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রইশুদ্দীনের বর্ণাঢ্য কর্মজীবন শেষে বিদায়​

সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রইশুদ্দীনের বর্ণাঢ্য কর্মজীবন শেষে বিদায়​

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহ্যবাহী সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) মোহা: রইশুদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ও গৌরবময় শিক্ষকতা জীবন শেষে তিনি অবসরে গেলেন।

এসময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, বাশিশ নাচোল উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক তাজামুল হক গোলাবাড়ী উচ্চবিদ্যালয়, রাকাব সোনাইচন্ডী শাখার ব্যবস্থাপক ওয়াহুদুজামান ও শিক্ষানুরাগী মাহবুবুল আলম।

মোহা: রইশুদ্দীন ১৩ জানুয়ারি ২০১১ সালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ১ জুন ১৯৮৯ সালে রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত সেখানে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ প্রায় ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি হাজারো শিক্ষার্থীকে গাণিতিক শিক্ষায় শিক্ষিত করেছেন। উপজেলার কসবা ইউনিয়নের সব্দলপুর গ্রামের এই কৃতি সন্তান শৈশব থেকেই মেধাবী ছিলেন। ১৯৭৫ সালে সোনাইচন্ডী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি লাভ করেন তিনি। এরপর ১৯৮১ সালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮৪ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৬ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তার জ্যেষ্ঠ কন্যা রাজশাহী কলেজ থেকে এবং মেজ কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি (অনার্স-মাস্টার্স) সম্পন্ন করেছেন। ছোট কন্যা বর্তমানে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অধ্যয়নরত। বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন এবং আবেগপ্লুত কণ্ঠে বলেন, মোহা: রইশুদ্দীন সাহেব শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন প্রতিষ্ঠানের প্রাণ।

একজন দক্ষ গণিত শিক্ষককে হারিয়ে প্রতিষ্ঠান এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।” অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ফান্ডের পক্ষ থেকে সঞ্চয়কৃত ১ লক্ষ ৭১ হাজার টাকার চেক তার হাতে সম্মাননা হিসেবে তুলে দেওয়া হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031