IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় এক মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ

বাঘায় এক মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সব প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার(২৭ জানুয়ারী) বেলা ৩টায় বাঘা-চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার।স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। নির্বাচন আচরণ বিধি মালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন ক্লান্তি চক্রবর্তী।

অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এই আসনের ৪ জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক,(উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন।

তিনি বলেন, আর যেন দূর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবংমত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাবো না । প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ। ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধি মেনে চলবেন এই প্রত্যাশা রাখি, আমাদের কঠোর হতে না হয়।

চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট) খালেদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চার প্রার্থীদের সমর্থিত রাজনৈতিক নেতারা। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31