IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ১৫ লাখ

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে মিলছে ১৫ লাখ

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে এক ডলারে মিলছে ১৫ লাখ ইরানি রিয়াল। মুদ্রার মান ক্রমাগত কমতে থাকায় কয়েক সপ্তাহ আগে ইরানজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তারপর এই নতুন পতন দেখা গেলো।

মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বনবাস্ট ডটকমের তথ্য অনুযায়ী, চলতি মাসেই রিয়াল তার মূল্যের প্রায় ৫ শতাংশ হারিয়ে।

এদিকে, সদ্য নিয়োগপ্রাপ্ত ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি দাবি করেছেন, বৈদেশিক মুদ্রাবাজার স্বাভাবিক গতিতেই চলছে। রিয়ালের এই তীব্র পতনের মধ্যেও তিনি বাজার পরিস্থিতিকে স্বাভাবিক বলেই উল্লেখ করেন।

ইরানি রিয়ালের অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটের জেরে গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভ শুরু হয়। শুরুতে অর্থনৈতিক দুরবস্থা কেন্দ্র করে এই প্রতিবাদ হলেও, খুব দ্রুত তা সারা দেশে ছড়িয়ে পড়ে ও ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় বৈধতা সংকটে রূপ নেয়। বিক্ষোভকারীরা তখন সরাসরি রাজনৈতিক পরিবর্তনের দাবি জানাতে শুরু করেন।

পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে এই বিক্ষোভ দমন করে। চলতি মাসের শুরুতে এই অস্থিরতা অনেকটাই স্তিমিত হলেও, মনে করা হচ্ছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটিই ছিল সবচেয়ে ‘রক্তক্ষয়ী দমন অভিযান’।

বিক্ষোভের মধ্যেই সরকার একটি বড় ভর্তুকি সংস্কার কর্মসূচি চালু করে। এই সংস্কারের আওতায় আমদানিকারকদের জন্য থাকা বিশেষ বা প্রাধান্যভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাতিল করা হয়। তার পরিবর্তে সাধারণ ইরানিদের সরাসরি অর্থ সহায়তা দেওয়া শুরু হয়, যাতে তারা প্রয়োজনীয় নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা ধরে রাখতে পারেন।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদরেজা আরেফ সোমবার (২৬ জানুয়ারি) এই নীতির পক্ষে সাফাই গেয়ে বলেন, দুর্নীতির কারণে প্রাধান্যভিত্তিক বিনিময় হার নীতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল। তিনি জানান, নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো- বৈদেশিক মুদ্রাবাজারকে স্থিতিশীল করা।

তবে বাস্তবে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। রোববার (২৫ জানুয়ারি) ইরানের পরিসংখ্যান কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, গৃহস্থালি পর্যায়ে মাসিক মূল্যস্ফীতি বেড়েই চলেছে। ২১ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির সময়কালে বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬০ শতাংশে।

এর পাশাপাশি, ইরানের অনলাইন অর্থনীতিও বড় ধাক্কা খেয়েছে। ৮ জানুয়ারি থেকে আরোপ করা ইন্টারনেট ব্ল্যাকআউট এখনো বড় অংশে বহাল রয়েছে, যার ফলে অনলাইন ব্যবসা ও ডিজিটাল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সরকারি মুখপাত্র বলেন, সরকার মুক্ত ইন্টারনেট ব্যবস্থার পক্ষেই রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট ব্যবহারে কিছু বিধিনিষেধ বজায় রাখা প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31