IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> ভারতে আয়কর অভিযান, মানসিক চাপে রিয়েল এস্টেট ব্যবসায়ীর আত্মহত্যা

ভারতে আয়কর অভিযান, মানসিক চাপে রিয়েল এস্টেট ব্যবসায়ীর আত্মহত্যা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে বেঙ্গালুরুতে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন কনফিডেন্ট গ্রুপের চেয়ারম্যান সিজে রয়। শুক্রবার (৩০ জানুয়ারি) ৫৭ বছর বয়সে নিজ অফিসে তিনি আত্মহত্যা করেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে আয়কর বিভাগের অভিযান চলছিল বলে জানিয়েছে পুলিশ।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং বলেন, আজ অশোকনগর থানার আওতাধীন এলাকায় একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। কনফিডেন্ট গ্রুপের চেয়ারম্যান নিজে গুলি করে আত্মহত্যা করেছেন। তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানিয়েছেন, গত দুই থেকে তিন দিন ধরে আয়কর বিভাগের একটি দল ওই কার্যালয়ে তল্লাশি চালাচ্ছিল। রয়ের পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে আয়কর বিভাগ সিজে রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানের সময় তার ঘোষিত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।

কনফিডেন্ট গ্রুপ দক্ষিণ ভারতের একটি পরিচিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। কোম্পানির কার্যক্রম মূলত কেরালা ও কর্ণাটকে বিস্তৃত। পুলিশ সূত্রে জানা গেছে, বারবার আয়কর অভিযানের কারণে সিজে রয় মানসিক চাপে ভুগছিলেন।

কেরালার কোচির বাসিন্দা সিজে রয় রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি মালয়ালাম চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন সি জে রয়। তিনি মোহনলাল অভিনীত বড় বাজেটের সিনেমা কাসানোভা এর প্রযোজক ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31