IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> সেনাবাহিনীতে হাই এলার্ট ঘোষণা ইরানের

সেনাবাহিনীতে হাই এলার্ট ঘোষণা ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনার মধ্যে নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় (হাই এলার্ট) রাখার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনো ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে কড়া হুঁশিয়ারি দেন।

সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শত্রু পক্ষ যদি কোনো ভুল করে তবে তারা কেবল নিজেদের নিরাপত্তা নয়, বরং পুরো অঞ্চল এবং জায়নিস্ট শাসনের নিরাপত্তাকেও নিশ্চিতভাবে বিপন্ন করবে। তিনি জানান, ইরানের সামরিক বাহিনী বর্তমানে পূর্ণ প্রতিরক্ষা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে অবস্থান করছে।

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেয়া হয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে বিশাল নৌবহর পাঠানোর কথা জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। মূলত ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের অজুহাতে গত এক মাস ধরেই ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে। জানা গেছে, বিক্ষোভ দমনে দায়ী উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলার বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো ইরানের অর্থনৈতিক সংকটকে পুঁজি করে দেশটিতে অস্থিরতা উসকে দিয়েছে।

সম্প্রতি ইরানে অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা দাবি করছে। তবে ইরান সরকার এই অস্থিরতাকে বাইরের মদদপুষ্ট নাশকতা হিসেবে আখ্যায়িত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31