IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> শিক্ষা >> দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি : বাউবি উপাচার্য

দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি : বাউবি উপাচার্য

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন,দায়িত্বশীল শিক্ষকতাই মানসম্মত উচ্চশিক্ষার ভিত্তি। শিক্ষক হিসেবে নিজেদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষকতা বা পাঠদানের কৌশল, কারিকুলাম উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের রুলস ও রেগুলেশন জানা অত্যন্ত জরুরি।

গতকাল সোমবার শিক্ষক কনফারেন্স রুমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা:
বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র‍্যাংকিং অর্জনের কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আউটকাম বেইসড এডুকেশনের (OBE) কোন বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কারিকুলাম, শিক্ষকতা বা পড়ানোর কৌশল ও মূল্যায়ন পদ্ধতি আধুনিক না করলে বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটরা পিছিয়ে পড়বে। ট্রেনিং মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নিজের জ্ঞানকে আরও পরিশীলিত ও যুগোপযোগী করা।

ক্লাসরুমের বাইরে কোনো অর্জন টেকসই হয় না। তিনি উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লব ও আসন্ন পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলামকে জব মার্কেটের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, নচেৎ গ্র্যাজুয়েটদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে বড় ফাঁক থেকেই যাবে। আইকিউএসি শুধু শিক্ষক নয়, কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং সেবার মান বাড়াতে কাজ করছে।

গবেষণা, প্রকাশনা, শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ও সময়মতো সেবা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও আন্তর্জাতিক র‌্যাংকিং এগিয়ে নেওয়ার প্রধান শর্ত। তিনি জোর দিয়ে বলেন, দায়িত্বকে নিজের মনে করে আন্তরিকভাবে কাজ করলে শিক্ষার্থী সন্তুষ্টি বাড়বে, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি শক্তিশালী হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাউবির অবস্থান আরও দৃঢ় হবে।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ফারুক এম. শেখ। তিনি বলেন, উন্নয়নের জন্য পাশ্চাত্যের শিক্ষামডেল হুবহু অনুকরণ নয়, বরং নিজস্ব বাস্তবতা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তা প্রয়োগ করাই সবচেয়ে কার্যকর। তিনি উদাহরণ টেনে বলেন, ‘জাপান পশ্চিমা ধারণাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করেই স্বল্প সময়ে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। উচ্চশিক্ষার র‌্যাংকিং ব্যবস্থা মূলত প্রযুক্তি ও গুণগত মানের একটি সূচক, যা প্রয়োজন অনুযায়ী গ্রহণ ও অভিযোজন করা যেতে পারে।

তিনি আরো বলেন, ‘র‌্যাংকিং আমাদের দুর্বলতা ও সম্ভাবনা তুলে ধরে এবং সঠিকভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির সাতটি স্কুল থেকে ৪০ জন শিক্ষক এ প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31