ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আল শফি আনসারীর বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্যের করা অনাস্থা প্রস্তাবের তদন্ত শুরু করেছে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
রোববার কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দার ওই ইউপি চেয়ারম্যানকে আগামী ২১ জানুয়ারীর মধ্যে এ বিষয়ে কারন দর্শাতে পত্র দেয়া হয়েছে।
তিনি জানান, গত ২৭ ডিসেম্বর তার বিরুদ্ধে ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার বরাবরে করা অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তাকে গত ৬ জানুয়ারী বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে তিনি কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ওই ইউপির ১১ জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ইউএনওকে পত্র দেয়। পরে ২ জন সদস্য অনাস্থা প্রত্যাহার করে নেয়।


