IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষমোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মহিউদ্দিন আহমদ বলেন, “তারুণ্যই শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব।” তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ মূল্যায়ন, সুপরিকল্পিত লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই ব্যক্তি ও জাতির উন্নয়ন সম্ভব। তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তারা অতিথির বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031