IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়

তারাগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায়

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নস্থ তারাগঞ্জ বাজারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালিত হয়,এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে দেখা যায়, বেশ কিছু দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে না। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, গোস্ত হাটি এলাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়াই গরু জবাই করার অপরাধে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ অনুযায়ী জরিমানা করা হয়। অভিযানে উক্ত দুই আইনে মোট ১৫টি মামলায় সর্বমোট ২৩,০০০ (তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

বাজার মনিটরিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম এবং তারাগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ। অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের এই কঠোর তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31