ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” যুব উন্নয়ন অধিদপ্তরধীন টেকাব (২য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে মার্চ- এপ্রিল ২০২৬ দুই মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন।
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১মার্চ উপজেলা পরিষদ হলরুমে ৪০ জন যুব ও যুব নারীদের নিয়ে এ-প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কায়সার আলী ও যুব উন্নয়ন অধিদপ্তর রংপুর টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ প্রশিক্ষক দিপক কুমার রায় ও সহকারী প্রশিক্ষক মামুনুর রশিদ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।


