IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> টপ নিউজ >> কৃষি >> ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষক তাৎক্ষনিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। ন্যায় বিচারের দাবীতে ধামইরহাট থানায় অভিযোগও দায়ের করেছেন। প্রভাবশালী প্রতিপক্ষ শুক্রবার প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন।

ধামইরহাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলবিল (রাঙ্গামাটি) এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে মাহিনুর রশিদ (৪১)দাতা দানেশ উদ্দিন চৌধুরী কর্তৃক ক্রয়কৃত জমির মালিক বটে। রসুলবিল মৌজার ২৬০ নম্বর খতিয়ানভুক্ত ৫২৩ দাগে ৩ একরের কাতে ২ একর সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন।

প্রতিপক্ষ রসুলবিল দক্ষিন পাড়া গ্রামের প্রভাবশালী জব্বার চৌধুরীর ছেলে রেজুয়ান চৌধুরী ও জামাল চৌধুরী, রেজুয়ান চৌধুরীর ছেলে শুভ চৌধুরী, স্ত্রী মুসলেমা বেগম ও জামাল চৌধুরীর স্ত্রী নুরবানু বেগমদের সাথে দ্বন্দ চলমান এবং ১২৫পি/২৬ মোতাবেক প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারা বিদ্যমান। আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে ৬ মার্চ (শুক্রবার) দিনের বেলায় প্রতিপক্ষ রেজুয়ান চৌধুরী গং জমিতে জোর পূর্বক রোপনকৃত সরিষা কেটে নেয় বলে বাদী মাহিনুর রশিদ অভিযোগে উল্লেখ করেন। ইতিপুর্বেও প্রতিপক্ষরা মাহিনুরের ও তার চাচাদের কলাবাগানের সম্পত্তি ২ লক্ষাধিক টাকা ক্ষতি করেছিল বলেও অভিযোগে জানানো হয়। বাদী মাহিনুর রশিদ বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও রেজুয়ান চৌধুরী গং জোর করে আমার সরিষা কেটে নিয়েছে, আমি ন্যায় বিচার চাই।’

তবে অভিযুক্ত মুসলেমা বেগম বলেন,‘আমরাই ওই জমির মালিক, মামলায় আদালত কর্তৃক আমাদের জমি বুঝে দেওয়া হয়েছে, আর সরিষা যেহেতু আমরাই রোপন করেছি, তাই আমরা সেই সরিষা কর্তন করেছি। তবে আমরা অন্যের জমির সরিষা কর্তন করি নাই, আমাদের বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।’

ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার নলেজে নেই, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031