ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশন (আরডিএসএসএ) রাজশাহীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
আজ রবিবার (১৫ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন রূপরেখা কিশোর মেলার সভাপতি ও ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টা ইব্রাহিম হায়দার,রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ সুফী সুলতান, সাধারণ সম্পাদক মহাসিনুজ্জামান শাওন,সহ-সভাপতি নয়ন কুমার, সহ-সাধারণ সম্পাদক শাহিন রহমান, সাংগঠনিক সম্পাদক জামিউল হাসান রোজ ।
আরোও ইপস্থিত ছিলেন রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক বিকাশ কুমার, উপ-সাংগঠনিক সম্পাদক মুসাব্বিরুল ইসলাম হামিম, কোষাধাক্ষ নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মো: শামিম হোসেন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহাগ শাহরিয়ার মাহমুদ, প্রচার সম্পাদক ফাইম শাহরিয়ার,মো: তুষার, নাঈম হাসান শুভ,মো: তামিম, শুভ কুমার, নাহিদ শেখসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা রাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনার পাশাপাশি বিশ্বব্যাপী সংঘাত ও মানবিক সংকট থেকে মুক্তি কামনা করা হয়।


