IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা

যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নাশকতার আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বত্র সতর্কাবস্থা লক্ষ করা গেছে। এবিসি নিউজরে প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করলেও তার সমর্থকদের মধ্যে সহিংস আচরণ দেখা যেতে পারে। এ নিয়ে এফবিআইসহ যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য সংস্থা মাঠে নেমেছে।

এফবিআইয়ের অভ্যন্তরীণ একটি স্মারক উল্লেখ করে এবিসি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম বলেছে, ট্রাম্পকে সময়ের আগে ক্ষমতাচ্যুত করার যেকোনো প্রয়াসে সহিংসতা সৃষ্টি হতে পারে। প্রতিটি অঙ্গরাজ্যের আদালত ভবন, অঙ্গরাজ্য সভা, নগর ভবন, ফেডারেল ভবন হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ইতিমধ্যে কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসন করার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। অভিশংসন প্রস্তাবটি আগামীকাল বুধবার আলোচনায় যেতে পারে।

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী বলবৎ করবেন। এই সংশোধনীতে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করে ভাইস প্রেসিডেন্ট নিজেই ক্ষমতা পরিচালনা করতে পারেন।

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে এফবিআই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সতর্ক করে দিয়েছে। রক্ষণশীল উগ্রবাদীদের তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে। প্রতিটি অঙ্গরাজ্যে ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশেষ নিরাপত্তা সতর্কতা গ্রহণ করার জন্য এফবিআইয়ের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সহিংসতার হুমকির মুখেও আমেরিকাকে ঐক্যবদ্ধ করার চেতনা ধারণ করে বাইডেনের অভিষেক অনুষ্ঠান সাজানো হচ্ছে। যদিও ওয়াশিংটন ডিসির মেয়র এই দিনটিতে নগরী এড়িয়ে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমেরিকার শত বছরের ঐতিহ্য ও উৎসবের উপলক্ষ নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠান। এই প্রথমবারের মতো এ অনুষ্ঠানকে ঘিরে চলছে নানা উদ্বেগ-উৎকণ্ঠা।

গত ১৫০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো বিদায়ী প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন।

বাইডেনের বিজয়কে ট্রাম্প মেনে নিতে পারেননি। এ জন্য নির্বাচনী প্রতিপক্ষকে তিনি অভিনন্দনও জানাননি। বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। অবশ্য ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সস্ত্রীক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ, বিল ক্লিনটন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ক্ষত ভুলে গিয়ে ঐক্য ও সংহতির আহ্বান জানাবেন তাঁরা। তবে বেপরোয়া আচরণের প্রতিভূ ট্রাম্প ও তাঁর সমর্থকদের কাছে এমন শান্তির বাণী যে পৌঁছাচ্ছে না, সে আলামত লক্ষণীয় হয়ে উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31