IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়া রাজবাড়ি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি

পুঠিয়া রাজবাড়ি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়া উপজেলার প্রত্নতাত্ত্বিক এলাকার রাজবাড়ী মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

২৬ মার্চ বিকেল ৫ টার সময়ে মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা প্রদান করেন। প্রতিদিন ভোর ০৫ টা থেকে সকাল ০৮ টা পর্যন্ত এবং বিকেল ০৪ টা থেকে রাত ০৯ টা পর্যন্ত জনসাধারণের জন্য রাজবাড়ী মাঠ উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

ঘোষণা প্রদান করেন সংসদ সদস্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর পক্ষে থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনে নেতা কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর অ্যাসিসট্যান্ট কাস্টোডিয়াল হাফিজুর রহমান বলেন, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের জন্য রাজবাড়ী ও জাদুঘরের মাঠ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে । তবে মাঠে কোন কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না। সেই সাথে কোন যানবাহনও মাঠে প্রবেশ করানো যাবে না বলে তিনি জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন বলেন, দীর্ঘদিন থেকে রাজবাড়ী মাঠটি বন্ধ থাকার কারণে স্থানীয়রা সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারেনা। বেশ কিছুদিন আগে ডায়াবেটিস রোগের কারণে একজন ব্যবসায়ী সকালে রাস্তায় হেঁটে চলার সময় সড়ক দুর্ঘটনায় একজন মৃত্যুবরণ করেন। মাঠ বন্ধ থাকার কারণে যুবসমাজ খেলাধুলা থেকে মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে।

এ সকল বিষয় বিবেচনা করে এমপি মহোদয়ের নির্দেশে পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের মাঠটি প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় রাজবাড়ী মাঠে সকলে হাঁটাচলাচল করবে। এবং বিকেলে যুবকরা খেলাধুলায় মেতে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31