IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার
Home >> শিক্ষা >> সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষার রুটিন প্রকাশ

সাত কলেজের স্নাতকোত্তর পরীক্ষার রুটিন প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৭ সালের স্নাতকোত্তর শেষ পর্বের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে।

মঙ্গলবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এই সময়সূচি প্রকাশ হয়েছে। সূচিতে পরীক্ষার সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ না করে বলা হয়েছে, ‘প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল’ অনুযায়ী পরীক্ষাগুলো হবে। এ ছাড়া সূচিতে ‘বিশেষ দ্রষ্টব্য’ দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ও যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ, পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে কলেজের বিভাগীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান-তারিখ ও সময় পরে জানানো হবে এবং এই সময়সূচিতে কোনো ধরনের অসঙ্গতি থাকলে প্রকাশের পরপরই তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানাতে হবে।

যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ইডেন মহিলা কলেজ, ইডেনের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ, কবি নজরুল কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র সরকারি বাঙলা কলেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31