IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে ইউনেস্কো প্রতিনিধি দল

উত্তরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে ইউনেস্কো প্রতিনিধি দল

ধূমকেতু প্রতিবেদক : উত্তরাঞ্চলের জনপ্রিয় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার কার্যালয় পরিদর্শন করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর একটি প্রতিনিধি দল। রোববার (৫ এপ্রিল) রাজশাহী সিটি করপোরেশনের সামনে অবস্থিত কার্যালয়টি পরিদর্শন শেষে উত্তরা প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয় ওই প্রতিনিধি দল।

মতবিনিময় সভায় মফস্বল সাংবাদিকতার সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় গণমাধ্যমের সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন দলে ছিলেন ‘ইউএন ব্যালোট’ প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল, ইউনেস্কোর কনসালট্যান্ট রাকিবুল ইসলাম এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্টের (সাকমিড) প্রোগ্রাম অফিসার (কমিউনিটি মবিলাইজেশন অ্যান্ড অ্যাডভোকেসি) আবু সুফিয়ান ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ও ফেলো আলী হাসের আল আমিন।

এ সময় উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, বার্তা সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বিশেষ প্রতিনিধি সুজন আলী, প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি এবং জ্যেষ্ঠ সহ-সম্পাদক আহসান হাবিব উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল বলেন, মফস্বল সাংবাদিকতা দেশের তথ্যপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। স্থানীয় পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে এই ধারা অপরিহার্য ভূমিকা রাখছে। তবে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সমর্থনের অভাবে অনেক ক্ষেত্রেই এ খাত পিছিয়ে রয়েছে। আমরা চাই অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে, যাতে তারা নির্ভরযোগ্য ও প্রভাবশালী সাংবাদিকতা করতে পারে।

উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম বলেন, মফস্বল সাংবাদিকতা নানা সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই এবং প্রকাশের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ ধরনের আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে পেশাগত দক্ষতা যেমন বাড়বে, তেমনি গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাও আরও সুদৃঢ় হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31