IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> কৃষি >> রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক

রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক

রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক

রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো ধানে ব্যাপক হারে ছড়িয়ে পরেছে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ। এই রোগের আক্রমনে দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা। কৃষকরা বলছেন, জমিতে কিটনাশক ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা। ফলে এবার বিঘাপ্রতি ধানের ফলন প্রায় ৫/৬মন করে কমে হবে বলে আশংকা করছেন কৃষকরা। তবে কৃষকদের এমন পরিস্থীতি হলেও কর্মকর্তাদের মাঠে দেখা মিলছেনা বলে অভিযোগ তুলেছেন কৃষকরা।

রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় মোট ১৮হাজার ৭৫০হেক্টর জমিতে ধান রোপন করেছেন কৃষকরা। এর মধ্যে জিরাশাইল, কাটারীভোগ, ব্রি ধান-৯০সহ বিভিন্ন জাতের ধান রোপন করা হয়েছে। কৃষকরা বলছেন, শুরু থেকে ধানের তেমন কোন রোগ বালাই না থাকলেও ধান থেকে শীষ বের হবার সময় ধান গাছের পাতার মাথা থেকে মরে ধীরে ধীরে পুরো গাছ বিস্তার লাভ করছে। জমির একটু দুর থেকে দেখলে মনে হতে পারে হয়তো আগাছানাশক ছিটিয়ে পুরে দেয়া হয়েছে। তবে এমন রোগের প্রভাব প্রকট আকার ধারন করায় কৃষকরা দিশেহারা হয়ে পরলেও কৃষকদের পরামর্শ দিতে মাঠ পর্যায়ে কৃষি অফিসের ব্লক সুপার ভাইজারদের দেখা যায় না বলে অভিযোগ তুলেছেন কৃষকরা।

উপজেলার ভাটকৈ গ্রামের কৃষক সোনামদ্দীন জানান, তিনি এবার ৮বিঘা জমিতে ধান রোপন করেছেন। হঠাৎ করেই আড়াই-তিন বিঘা জমির পাতামরা রোগে আক্রান্ত হয়ে পরেছে।

উপজেলার মালশন গ্রামের কৃষক ওয়াজকরুনি জানান, তিনি এবার প্রায় ৩২বিঘা জমিতে ধান রোপন করেছেন| এর মধ্যে প্রায় ১৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে। তার ভাই আব্দুল বাকির প্রায় ২৫বিঘা জমির ধানের পাতা মরে গেছে| এতে ধান রক্ষা করতে আমরা দিশে হারা হয়ে পরেছি। এর পরেও মাঠ পর্যায়ে কোন ব্লক সুপারভাইজার বা কৃষি অফিসের কাউকে পরামর্শ পেতে মাঠে পাওয়া যায়নি। ধান রক্ষায় ওষুধ ছিটিয়েও কোন ফল হচ্ছে না।

জলকৈ গ্রামের কৃষক ফিরোজ হোসেন জানান, তিনি এবার প্রায় ৩০বিঘা জমিতে ধান রোপন করেছেন। এর মধ্যে কম-বেশি সবগুলো জমির ধান পাতামরা রোগে আক্রান্ত হয়েছে। এটি বিএলবি রোগ বলে জানতে পেরেছেন তিনি। তিনি জানান,এই রোগের প্রভাবের কারনে বিঘা প্রতি হয়তো ৫/৬মন ধান ফলনে কম হবে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন জানান, কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।

তিনি বলেন, ধান রোপনের পর ধান গাছ ভাল থাকলেও অনাবৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত ঝড়-বৃষ্টির কারণে ব্যাকটেরিয়াজনিত পাতা ঝলসানো (বিএলবি) রোগ বিস্তার লাভ করেছে। আর কয়েকদিন পরেই ধান কাটা শুরু হবে। ফলে এই রোগের প্রভাবে তেমন ক্ষতি হবেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031