IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালনিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্যসিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি -আনু এমপিনিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যুকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চারঘাটের ঐতিহ্যবাহী খয়ের শিল্প‘অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না’জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় বিএনপির ৪৮ বছরের সূচনাবিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে দলের চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছারাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
Home >> রাজনীতি >> টপ নিউজ >> নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের শহীদ মুগ্ধ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে র‍্যালিতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পৌর শহরের রাজপথ মুখরিত হয়ে উঠে।

সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ছাড়াও ওই র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল শাহ আল হেলাল, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

এছাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক ও সদস্য সচিব রাব্বী, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031