IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যামান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে রাসিকের ৩০ ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণগোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত ডিলারের এক মাসের কারাদণ্ড,৮১৭ বস্তা সার জব্দ
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

বাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : সারাদেশের ন্যায় মঙ্গলবার রাজশাহীর বাগমারা উপজেলায় আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রশাসন জানায়, পরীক্ষার সময় প্রশ্নপত্রের নিরাপত্তা, নকল প্রতিরোধ এবং শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতও মাঠে সক্রিয় থাকবে।

উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে সচেতন ভূমিকা পালন করেন।

বাগমারা যে সকল কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সম্মানের পরীক্ষা, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজ, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজ, বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসা, তাহেরপুর উচ্চ বিদ্যালয়, তাহেরপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর কামিল মাদ্রাসা, সাকোয়া উচ্চ বিদ্যালয়, কাতিলা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল ও কলেজ।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031