IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার এবং ট্রাস কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ২০ এপ্রিল ২০২৬ তারিখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাফিউর রহমান সিয়াম ও অর্থি এলমা ইউসুবার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অবঃ), স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ মাহমুদুর রহমান। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেকনিক্যাল সার্ভিসের বিভাগীয় প্রধান ফকরুদ্দিন মোহাম্মদ খান হোলসিম ইনোভেটিব এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), সকল অনুষদের ডিনগণ পুরকৌশল বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ।

এই সেমিনারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক উপায়ে টেকসই নির্মাণ পদ্ধতি ও উপকরণ, যা পরিবেশবান্ধব, সাশ্রয়ী, কম দূষণ সৃষ্টি করে এবং দীর্ঘস্থায়ী হয়। উপকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক গবেষণা পরিচালনা, বিশেষ করে কংক্রিটে চিনিকলের বর্জ্যের ব্যবহার সংক্রান্ত গবেষণায় এবং শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ প্রোগ্রামে সহযোগিতা করা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ট্রাস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের নকশা ও নির্মাণ দক্ষতা প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ট্রাস কম্পিটিশনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031