IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত`পাকিস্তানে ‘সোমবারই’ ইরানের সঙ্গে চুক্তি সই’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী

নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় ৬৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, এবার এ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম দিনে ১হাজর ৮৩৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১হাজার ৭৭২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন শাখার মধ্যে এবার এই উপজেলায় বিদ্যালয় শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৩৫০জন, উপস্থিত ছিল ১হাজার ৩২৮জন, অনুপস্থিত ২২জন। দাখিল শাখায় মোট পরীক্ষার্থী ৪০৯ জন, উপস্থিত ছিল ৩৭৫জন, অনুপস্থিত ছিল ৩৪জন এবং ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ৭৭জন, উপস্থিত ছিল ৬৯জন, অনুপস্থিত ছিল আটজন।

পরীক্ষা চলাকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম।

এসময় সংযুক্ত কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক ইমরান হোসেন মন্ডল। আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সুশান্ত কুমার মন্ডল, ভোকেশনাল কেন্দ্র সচিব আ. জলিল।

ইউএনও মোছা. মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এবছরের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এবারে এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031