IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটামবিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভানৌ অবরোধ না তুললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরানযুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হিশামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২রেড ক্রিসেন্টসোসাইটির স্বেচ্ছাসেবকদের রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ‘মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার’‘আমার মনে হয়, সবার সবকিছু করার দরকার নেই’পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক‘স্থানীয় সরকার নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে’আজ রাতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে আসতে পারে৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসকনওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’রাজশাহীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পেরসম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মিউনিসিপল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুর রহমান সহ বিএমডিএফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিএমডিএফ এর আর্থিক সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনে প্রস্তাবিত নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, রাসিকের সচিব সোহেল রানা, তত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, বিএমডিএফের ইঞ্জিনিয়ার ইনফ্রাস্টকচার তানভীর হোসেন, ফিনানসিয়াল এনালিস্ট কাম কন্ট্রেলার মোঃ ইনামুল হক সহ রাসিকের প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে তুলে ধরেন বিএমডিএফ এর আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আহমদ জামান তারিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ