ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : সারাদেশে শুরু হয়েছে এসএসসি সমমান পরীক্ষা ২০২৬ । বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা করার জন্য কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
তার অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে পুঠিয়া পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।
২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ সময় থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত পুঠিয়া পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশ পথের সামনে অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে খাবার বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন পুঠিয়া উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা। সে সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৪ নং ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাশা,৩ নং বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ ,৫ নং শীলমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদশা বুলবুল,শীলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি,ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল, তাহেরপুর ডিগ্রী কলেজ যুগ্ন আহবায়ক আমানুল্লাহ আমান,ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন ,উপস্থিত ছিলো ছাত্র নেতা আজম,হিমেল,কাউসার, সাইদুর, রাহাত।



