IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়োগ দেবে প্রাইম ব্যাংককটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবীসরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বানদেশের সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতচট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যুবাঘায় পুলিশ কর্তৃক ইয়াবা সহ আটক ০১বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থীধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতআত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহতনিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলামান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকামান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> টপ নিউজ >> বিনোদন >> কটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবী

কটাক্ষের শিকার অভিনেত্রী সাই পল্লবী

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ১ মে মুক্তি পেতে যাওয়া ‘এক দিন’ সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে সাবলীলভাবে হিন্দি বলতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

মুম্বাইয়ে আয়োজিত ‘এক দিন কি মেহফিল’ শীর্ষক একটি মিউজিক্যাল ইভেন্টে উপস্থিত দর্শক ও পাপারাৎজিদের উদ্দেশে কথা বলার সময় হিন্দি বলতে বেশ বেগ পেতে হয় অভিনেত্রীকে। একপর্যায়ে তিনি নিজেই হাসিমুখে স্বীকার করে নেন যে, তার হিন্দি ভাষা খুব একটা ভালো নয়। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক, যার আঁচ গিয়ে পড়েছে নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ওপর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নেটিজেনদের একটি বড় অংশ সাই পল্লবীর এই ভাষাগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের মূল দাবি, যিনি সাধারণ মানের হিন্দি বলতে পারেন না, তিনি কীভাবে ভারতীয় মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় ‘সীতা মাতা’র মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। অনেক ব্যবহারকারী পরিচালক নিতেশ তিওয়ারির কাস্টিং সেন্স নিয়ে প্রশ্ন তুলে একে ‘ভয়াবহ সিদ্ধান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে লিখেছেন যে, হিন্দি সংস্করণে কি তবে সাই পল্লবীর কণ্ঠ ডাবিং করা হবে? কারণ তার নিজের কণ্ঠে সংলাপ শোনা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান।

তবে কটাক্ষের পাশাপাশি সাই পল্লবীর সমর্থনেও দাঁড়িয়েছেন বহু অনুরাগী। তাদের মতে, ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারাও ক্যারিয়ারের শুরুতে হিন্দি জানতেন না, তবু তারা বলিউডে সফল হয়েছেন। সমর্থকদের যুক্তি হলো, অভিনয় একটি শিল্প যেখানে অনেকসময় অভিনেতারা অন্য ভাষার সংলাপ মুখস্থ করে যথাযথ আবেগের সঙ্গে ফুটিয়ে তোলেন। সিনেমার পর্দায় তিনি যদি সঠিকভাবে সংলাপ বলতে পারেন, তবে বাস্তবে তিনি কতটা হিন্দি জানেন তা অবান্তর। গায়করাও যেমন অর্থ না জেনে অন্য ভাষায় গান গাইতে পারেন, তেমনি একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সাই পল্লবীও সফল হবেন বলে তাদের বিশ্বাস।

বিতর্ক ছাপিয়ে আমির খান প্রডাকশনসের ব্যানারে নির্মিত ‘এক দিন’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। সুনীল পাণ্ডে পরিচালিত এই রোমান্টিক ড্রামায় আমিরপুত্র জুনায়েদ খানের বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’-র রিমেক হিসেবে তৈরি হওয়া এই ছবিতে এক সহকর্মীর প্রতি যুবকের একতরফা প্রেমের গল্প উঠে আসবে।

ভাষাগত বিতর্ক সত্ত্বেও সাই পল্লবীর অভিনয়দক্ষতা এই সিনেমায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news