IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধনগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনিব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ

তানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলায় কৃষি পূর্নবাসন সহায়তার খরিপ-১ মৌসুমে উফসী আউস ধানের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ৭ হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তিনি বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রান্তিক কৃষকদের চাষাবাদ বৃদ্ধির জন্য বর্তমান সরকার বিনা মূল্যে আপনাদের প্রণোদনা দিচ্ছে। প্রণোদনার সার ও বীজ বিক্রি করা যাবে না। এউপজেলা কৃষি প্রধান এলাকা। অনেক কৃষক, চাহিদাও অনেক। কিন্তু বরাদ্দ অনুযায়ী কৃষকদের মাঝে দেয়া হচ্ছে। সার ও বীজ নিয়ে চাষাবাদের কাজে লাগাতে হবে। কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারে ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে বীজ দেয়া হবে। আজকে সরনজাই ও তালন্দ ইউনিয়ন এলাকার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাকি পাঁচ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

এসময় অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আলী রিয়াজ, শাহাদাত হোসেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এমদাদুল ইসলাম , উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা, বিএস তানজীদুর রহমান প্রমুখ। এসময় কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ