ধূমকেতু প্রতিবেদক : সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নতুন আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
কমিটির সবাই আমার অত্যন্ত স্নেহের ও ত্যাগী ছাত্রনেতা। আশা করছি এই কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী মহানগরীতে ছাত্রদল আরো সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। এই কমিটি ছাত্রদলকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রাইহান রবীন ও ইমদাদুল হক লিমনকে সদস্য সচিক করে কমিটি ঘোষণা করেন।



