IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপিযুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ আজ দেশে পৌঁছালআজ দেশের ৭ জেলায় ঝড়ের আভাসকারাগারের মুল ফটক পেরিয়ে বাবার চোখে সন্তানের শেষ দেখাভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী জাহ্নবী কাপুররাজশাহী নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফলগোমস্তাপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণতানোরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতারতানোরে সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি মুজিবুর রহমানসিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনসিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভাগুচ্ছগ্রামের পাশের খালে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মৃত্যুনিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতমান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> প্রবাস >> পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হচ্ছেন।

তার ভাষ্য- এবার সরকার গঠন করবে বিজেপি।

এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি- এমন দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা (তৃণমূল) এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি।

তিনি আরও বলেন, এসব জায়গায় একটা সরকারবিরোধী মনোভাব রয়েছে। এর পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প্রতীক) পক্ষে একাট্টা হয়েছেন। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। এছাড়াও মুসলিমদের সমর্থনেও বিভাজন হয়েছে, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news