IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুলকুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধারইসরায়েল-লেবাননের সমঝোতা চুক্তিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দনন্দীগ্রামে ইউএইচএফপিও ডা. লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএমটিওপির সদস্যরানেইমারকে ঘিরে বিতর্ক, সহকারী কোচের হয়ে জবাব দিলেন স্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> হরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমান

হরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমান

ধূমকেতু নিউজ ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে অভিযান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী গতকাল সোমবার সকালে এ অভিযান শুরু হওয়ার কথা। এ নিয়ে হুঁশিয়ারি দিয়ে ইরান বলেছে, এ ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন বলে গণ্য হবে। পরে হরমুজ প্রণালির কাছে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অবশ্য ওয়াশিংটন এ হামলার কথা অস্বীকার করেছে। দুটি তেলের ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওয়েলপ্রাইস ডটকম জানায়, গতকাল সোমবার সকালে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১১১ দশমিক ১২ ডলারে পৌঁছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করার পরও তারা তা অমান্য করে। মার্কিন নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিরে যেতে বাধ্য হয়েছে।

গতকাল সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরান তাদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে তাদের একটি তেল স্থাপনা ফুজেইরাহতে আগুন ধরে যায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়েছে। আলজাজিরা জানায়, এ নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এ হামলার নিন্দা জানিয়েছেন কাতারের আমির। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। নিন্দা জানিয়েছে জর্ডানও।

এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত উপসাগরীয় অঞ্চল ছেড়ে আসা এবং ওই অঞ্চলের দেশগুলোকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ করে দেওয়া।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, বিশ্বের বিভিন্ন দেশ হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলো মুক্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছে। এসব দেশকে তিনি সংঘাতময় পরিস্থিতিতে ‘কেবল নিরপেক্ষ ও নিরীহ দর্শক!’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ জন্য যুক্তরাষ্ট্র ‘তাদের জাহাজগুলোকে এ সীমাবদ্ধ জলপথ থেকে নিরাপদে বের করে আনবে।’ ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘এ জাহাজ চলাচলের একমাত্র উদ্দেশ্য হলো সেসব ব্যক্তি, সংস্থা ও দেশগুলোকে মুক্ত করা, যারা কোনো ভুল করেনি– তারা পরিস্থিতির শিকার।’
পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ নিয়ে ইরান যদি বাধার সৃষ্টি করে, তবে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে। তিনি বলেন, ‘আগের চেয়ে এখন আমাদের অনেক বেশি অস্ত্র ও বিস্ফোরক’ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সপরিবারে হত্যা করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। একই দিনে মিনাব শহরে স্কুলে বোমা ফেলে দেড় শতাধিক শিশুকে হত্যা করা হয়। এর পরই পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হলে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের মোট উৎপাদিত তেলের ২০ শতাংশ এ প্রণালি দিয়ে প্রবাহিত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানির দামে গুরুতর প্রভাব পড়ে। এর জেরে ব্যাপক বেড়ে যায় জ্বালানি তেলের দাম। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইন্সের সেবা বন্ধ হয়ে গেছে। এতে স্বল্প আয়ের মার্কিনিরা সেবাবঞ্চিত হচ্ছেন; বেকার হয়ে পড়ছেন হাজার হাজার মানুষ।

কার্যত হরমুজ প্রণালি ট্রাম্পের গলার কাঁটায় পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বরাত দিয়ে বিবিসি জানায়, যুদ্ধের কারণে আনুমানিক দুই হাজার জাহাজ হরমুজে আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দেবে ১৫ হাজার সেনা; থাকবে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধবিমান। সেন্টকম বলেছে, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড ৪ মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে।’

আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপের বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান। ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ও আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি গতকাল বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর যে কোনো হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে দেখবে তেহরান। এর আগে ইব্রাহিম আজিজি বিবিসি তেহরানকে বলেন, ‘এটি (হরমুজ) আমাদের মৌলিক অধিকার। এ পথ দিয়ে কী হবে, সে সিদ্ধান্ত ইরানের। এ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত।’
আলজাজিরা জানায়, ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক মাধ্যম এক্সে আরব আমিরাত সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ হামলার নিন্দা জানান। আরেকটি ট্যাঙ্কার দক্ষিণ কোরিয়ার বলে জানা গেছে। তবে দেশটি এখনও হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

মার্কিন ডেস্ট্রয়ারগুলোর মুখোমুখি ইরান, সতর্কতামূলক গুলি
গতকাল সোমবার আলজাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলোর ওপর নজরদারি করার পর ইরান সতর্কবার্তা জারি করে এবং সতর্কতামূলক গুলি চালায়। তেহরান বলেছে, ‘এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের পরিণতি যুক্তরাষ্ট্র-জায়নবাদী শত্রুর ওপর বর্তাবে।’

সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর অনুসারে, মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওমান সাগরে তাদের রাডার বন্ধ করে দেয় এবং হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। দপ্তর বলছে, ‘রাডার পুনরায় চালুর পরপরই তাদের শনাক্ত করা হয় এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপদ সম্পর্কে ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে একটি রেডিও সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু মার্কিন ডেস্ট্রয়ারগুলো ওই সতর্কবার্তা উপেক্ষা করে।’ বার্তা সংস্থা জানায়, ‘এ পর্যায়ে ইরানের নৌবাহিনী শত্রু জাহাজগুলোর কাছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও সতর্কতামূলক গুলি চালিয়ে আরও সতর্কবার্তা জারি করে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকতে পরামর্শ জার্মানির
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বলেছেন, তিনি তাঁর এক ইরানি সহকর্মীকে ‘কঠোরভাবে পরামর্শ’ দিয়ে বলেছেন, তেহরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। গ্রিসের এথেন্সে এক সংবাদ সম্মেলনে ওয়াডেফুল বলেন, ইউরোপে ন্যাটোর প্রতিরোধ ক্ষমতায় যে ঘাটতি দেখা দেবে, তাতে কোনো সন্দেহ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031