IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলা, পথচারী আহত

হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলা, পথচারী আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়াশিংটন মনুমেন্টের কাছে এজেন্টদের লক্ষ্য করে গুলি চালানো এক ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিস। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেলে ওয়াশিংটন মনুমেন্টের কাছে তাদের কর্মকর্তারা এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছে। ওই ব্যক্তি এজেন্টদের লক্ষ্য করে গুলি চালালে এক পথচারী আহত হয়। খবর সিএনএন-এর।

একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ইউএসএসএস-এর ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন বলেন, গোলাগুলির কিছুক্ষণ আগে হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের সীমানায় টহলরত সিক্রেট সার্ভিসের কর্মকর্তা ও এজেন্টরা এক সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করেন, যার কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে বলে মনে হচ্ছিল।

তিনি বলেন, ইউনিফর্মধারী সিক্রেট সার্ভিস পুলিশ তার কাছে গেলে লোকটি দৌড়ে পালায় এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়। কর্মকর্তারা পাল্টা গুলি চালালে লোকটি গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

তদন্তের সঙ্গে পরিচিত একটি আইন প্রয়োগকারী সূত্রের মতে, কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে যে অভিযুক্ত বন্দুকধারী সোমবার এর আগে হোয়াইট হাউজের কোনো প্রবেশপথ দিয়ে প্রবেশের চেষ্টা করেছিল কি না।

সূত্রটি জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, সন্দেহভাজন ব্যক্তি একজন ৪৫ বছর বয়সী শ্বেতাঙ্গ পুরুষ, যিনি অতীতে মেরিল্যান্ড এবং টেক্সাস উভয় স্থানেই বসবাস করেছেন।

সূত্রটির মতে, তার গায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আছেন।সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত অপ্রাপ্তবয়স্ক পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আঘাত গুরুতর নয় বলে কুইন জানিয়েছেন। তবে এই ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মী আহত হননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31