IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাকুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডমহাদেবপুরে বিনামূল্যে সার বীজ ও প্রকৃতিকদুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণগোমস্তাপুরে কৃষিতে প্রনোদনা পেল প্রায় ১০ হাজার কৃষকমান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের চমক

বিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের চমক

ধূমকেতু নিউজ ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক বড় ঘোষণা দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ নেওয়ার পর তার প্রথম নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স গঠন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা।

শপথ অনুষ্ঠানে বিজয় তার আবেগঘন বক্তব্য শুরু করেন তামিল বাক্য ‘এন নেনজিল কুডিইরুক্কুম’ দিয়ে। এর অর্থ- যারা আমার হৃদয়ে বাস করেন। অতীতে ভক্তদের উদ্দেশে কথা বলার সময়ও তিনি এই বাক্য ব্যবহার করতেন।

প্রথম সিদ্ধান্তগুলো কী?

তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় তার প্রথম সরকারি নির্দেশে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী ও একটি হেল্পলাইন চালুর কথাও জানান তিনি। বিজয় বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পানির মতো মৌলিক বিষয়গুলোর প্রতি তিনি পূর্ণ মনোযোগ রাখবেন।

তিনি আরও বলেন, কৃষক ও জেলেদের দেখভাল করা হবে। সবকিছু ভালো হবে।

ভাষণে নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন বিজয়। বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য আর ক্ষুধা কী, তা জানি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি।

বিজয় বলেন, জীবনে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং বহু মানুষ তাকে অপমান করেছে।

তার ভাষায়, আমি আপনাদের ছেলে-ভাই-ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।

‘মিথ্যা প্রতিশ্রুতি দেব না’

নতুন মুখ্যমন্ত্রী বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। তিনি দাবি করেন, ডিএমকে রাজ্যের কোষাগার খালি করে দিয়েছে ও ১০ লাখ কোটি রুপি ঋণের বোঝা কাঁধে নিয়ে দায়িত্ব নিয়েছি।

বিজয় বলেন, আমরা জনগণের অর্থ থেকে এক পয়সাও নেব না ও কাউকে রাজ্য লুট করতে দেব না। সেই সঙ্গে তিনি ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930