IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েট ক্যাম্পাসেদিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

বাউয়েট ক্যাম্পাসেদিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-ক্যাম্পাসে ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে ৫ম ফটো এক্সিবিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ মে ২০২৬) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

তিনি ফিতা কেটে ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন এবং ফটো গ্যালারী ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি ফটো এক্সিবিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং যোগ্যতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবকে সমৃদ্ধশালী করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

গত মঙ্গলবার (১২ মে ২০২৬) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের প্রর্দশিত ৩০টি বাছাইকৃত ছবি প্রতিযোগিতার জন্য গ্যালারিতে স্থান পায়। এছাড়া ভিডিও চিত্র প্রর্দশনীতে বাছাইকৃত ৪টি ভিডিও চিত্র এক্সিবিশনে স্থান পেয়েছে। ফটোগ্রাফি সেগমেন্টে আইন ও বিচার বিভাগের অনিরুদ্ধ সরকার ১ম পুরস্কার, ইংরেজি বিভাগের স্নেহাশীষ ঘোষ ২য় পুরস্কার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান তন্ময় ৩য় পুরস্কার অর্জন করে। ভিডিওগ্রাফি সেগমেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগের মোঃ আরাফাত রহমান ১ম পুরস্কার অর্জন করে।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের নিরঝি-রিদিতার সঞ্চালনায় ফটো এক্সিবিশনের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), ক্লাবের উপদেষ্টা সহকারি অধ্যাপক মোখলেছুন্নাহার বেলী এবং ক্লাবের সভাপতি সিই বিভাগের শিক্ষার্থী খালিদ বিন আজাদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031