IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুক্রবার মানেই ফ্রি চিকিৎসা এমপি বারীরএকটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেলপ্রধানমন্ত্রী স্বপ্ন বাস্তবায়ন করে দেখাচ্ছেন : রাসিক প্রশাসকচারঘাটে আনুষ্ঠানিক আম সংগ্রহের কার্যক্রম শুরুহাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুমান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তারগোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটকনিয়ামতপুরে ধারদেনার ১০০ টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ‘হত্যার’ অভিযোগসরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতারাজশাহীতে‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপএর উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তারগণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
Home >> নগর-গ্রাম >> একটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেল

একটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেল

একটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেল

একটি রাস্তা, দুই পক্ষ, ৬ জনের জেল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : মাঠজুড়ে সোনালী বোরো ধান পেকে উঠেছে। কৃষকের ঘরে এখন থাকার কথা আনন্দ আর উৎসবের আমেজ। অথচ নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামের একটি পাড়াজুড়ে এখন বইছে আতঙ্ক, উৎকণ্ঠা আর কান্নার রোল। কয়েক দশকের পুরোনো একমাত্র চলাচলের রাস্তায় ইটের প্রাচীর তুলে অবরুদ্ধ করে ফেলা হয়েছে ১১টি পরিবারকে। আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উল্টো দ্রুত বিচার আইনের মামলায় জড়িয়ে এখন জেলহাজতে দিন কাটছে গ্রামের ৬ জন খেটে খাওয়া মানুষের।

জানা গেছে, গত ২২ এপ্রিল রোজিনা বেগম নওগাঁ দ্রুত বিচার আদালতে একটি এজাহার দাখিল করেন। আদালত বদলগাছী থানাকে অভিযোগটি গ্রহণের নির্দেশ দিলে গত ৯ মে দ্রুত বিচার আইন ২০০২-এর ৪ (১) ধারায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর গত সোমবার (১১ মে) মামলায় জামিন চাইতে গেলে আদালত ৬ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় পুরো বলরামপুর গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের নীরবতার সুযোগে প্রভাবশালী একটি পক্ষ দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণ করছে। ফলে অবরুদ্ধ পরিবারগুলো এখন বাড়ি থেকে বের হওয়া, কৃষিপণ্য আনা-নেওয়া এমনকি স্বাভাবিক চলাচল থেকেও বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের উত্তর মাঠে যাতায়াত, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও মসজিদে যাওয়ার একমাত্র প্রধান রাস্তাটির মাঝখানে ইটের প্রাচীর নির্মাণ করা হয়েছে। দেয়াল নির্মাণের জন্য গভীর বক্স খনন করায় রাস্তাটির বড় অংশ ধসে পড়েছে।

ভুক্তভোগীদের দাবি, প্রায় ৪০-৫০ বছর ধরে এই রাস্তা ব্যবহার করে আসছে পুরো গ্রাম। কিন্তু হঠাৎ করেই রাস্তার মাঝখানের জমি নিজেদের ব্যক্তিমালিকানাধীন দাবি করে রোজিনা বেগম ও তার পরিবার দেয়াল নির্মাণ শুরু করেন। এতে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে ১১টি পরিবার।

সামনে বোরো ধান কাটার মৌসুম হওয়ায় গত ২০ এপ্রিল গ্রামবাসী নিজেদের উদ্যোগে মাত্র দুই ফিট মাটি কেটে একটি ভ্যান চলাচলের পথ তৈরি করেন, যাতে অন্তত মাঠের ধান ঘরে তোলা যায়। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে ১৯ জন গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।

স্বামীকে হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়া গৃহবধূ তানজিলা কান্নাজড়িত কণ্ঠে বলেন,যে রাস্তা দিয়ে আমরা বাপ-দাদার আমল থেকে চলছি, আজ সেখানে দেয়াল তুলে দেওয়া হয়েছে। আমরা শুধু ধান আনার জন্য একটু মাটি সমান করেছিলাম। এই অপরাধে ৬ জন মানুষ আজ জেলে! আমরা এখন কোথায় যাব, কার কাছে বিচার চাইব?

আরেক ভুক্তভোগী ফারুক বলেন, আমাদের ঘরে ধান আসবে, কিন্তু প্রাচীরের কারণে ভ্যান বা ধান মাড়াইয়ের মেশিন ঢোকানোর কোনো উপায় নেই। পাকা ধান মাঠে পড়ে আছে। উল্টো আমাদেরই আসামি বানিয়ে জেলে পাঠানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ জানান, নিয়ম অনুযায়ী রাস্তার জন্য অন্তত কিছু জায়গা ছাড়ার কথা থাকলেও এক ইঞ্চি জায়গাও রাখা হয়নি। এখন গ্রামের মানুষকে প্রধান সড়কে গাড়ি রেখে মাথায় করে মালপত্র বাড়িতে নিতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী রোজিনা বেগম বলেন, জায়গাটি আমাদের ব্যক্তিমালিকানাধীন। আইনগত অধিকার থেকেই আমরা দেয়াল তুলছি। আগে গ্রামবাসীকে ছাড় দিতে চেয়েছিলাম, কিন্তু তারা তিন ফিট জায়গা দাবি করে হুমকি-ধমকি ও মারধর করেছে। বাধ্য হয়েই মামলা করেছি।

তবে বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন, রাস্তাটি ওই পরিবারগুলোর একমাত্র চলাচলের পথ। আমরা দুই পক্ষকে বসিয়ে সমঝোতা করেছিলাম এবং সেই সিদ্ধান্ত অনুযায়ীই রাস্তায় মাটি কাটা হয়েছিল। কিন্তু পরে মামলা করে ৬ জন মানুষকে জেলে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি গ্রামেই সমাধান করা যেত।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, বাদী সরাসরি আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটন করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930