IMG-LOGO

মঙ্গলবার, ১৯ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষে-বাঘায় ভুমি মেলা’২৬ এর উদ্ধোধননিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরুরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচারঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধনকুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহতবদলগাছীতে ভূমিসেবা মেলা ও সপ্তাহের উদ্বোধন“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত জমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”গোমস্তাপুরে ভুমি সেবা মেলার উদ্বোধনচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশরাণীনগরে ভূমি সেবা মেলার উদ্বোধনবদলগাছীতে সিএনজি-বঙ্গা সংঘর্ষে শিক্ষিকা নিহত, হাসপাতালে দেখতে এসে মারা গেল অষ্টম শ্রেণির ছাত্রীরাণীনগরে ছাত্রলীগ নেতা গ্রেফতাররাণীনগরে অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলাচিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভাসাংবাদিককে ‘সাংঘাতিক’ বলা কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহারহামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সারাদেশে একযোগে ভার্চুয়ালি

ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে এই শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ভূমি সেবাগ্রহীতারা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমি সেবা নিতে আসা সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও লুডু) বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930