IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি ২৩টি দলচীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিকদিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণগাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> প্রবাস >> টপ নিউজ >> চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিক

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিক

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন শ্রমিক মাটির নিচে আটকা পড়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণটি ঘটে। এ সময় খনিটিতে প্রায় ২৪৭ শ্রমিক ছিলেন।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার মধ্যে অন্তত ২০০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা এবং দুর্ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির প্রদেশ হিসেবে পরিচিত। এই প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ লোকের বসবাস। গত বছর প্রদেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মূল উৎপাদনের এক তৃতীয়াংশ।

তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটিতে কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ