IMG-LOGO

বুধবার, ৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত’‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’মায়ের প্রতি অবহেলায় “যুগ্ম সচিব” ছেলে ওএসডিনেপালকে হারিয়ে তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশতাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১তানোরে তুচ্ছ ঘটনায় হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে দু’দফা মারপিট, অচেতন অবস্থায় রামেকে ভর্তি যুবকরাণীনগরে শর্টসার্কিটের আগুনে নি:স্ব পরিবারটিরায়গঞ্জের পাঙ্গাসী এলাকায় সড়কে ধস বিপাকে জনসাধারণকুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতপোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে’চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতনওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুআরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়ারামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আদালতে আসামি সোহেল-স্বপ্না
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’

‘ইরান এতদিনে ইসরায়েলের অস্তিত্ব বিলীন করে দিত’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের প্ররোচনা নয়, বরং নিজে থেকেই ইরানে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে প্রথম আঘাত করতো ইসরায়েলে। তখন দেশটির অস্তিত্ব বিলীন হয়ে যেত।

বুধবার ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট। সেখানে তিনি ইরান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনার বিষয়ে কথা বলেন। ‘নেতানিয়াহুর প্ররোচনায় ট্রাম্প যুদ্ধে জড়িয়েছেন’- এমন দাবিকে হেসে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আমাকে ফুঁসলিয়েছেন? এই যুদ্ধ তো আমিই শুরু করেছি।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এটি শুরু করেছি। আমরা কোনোভাবেই তাদের (ইরান) পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। এখন এটি ইসরায়েলের সঙ্গেও সম্পর্কিত। কারণ, সম্ভবত তারাই (ইসরায়েল) প্রথম আঘাতের শিকার হতো। তখন ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকত না।’

ইরানের পারমাণিক অস্ত্র তৈরির চেষ্টা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আপনাদের একটি কথা বলি, আমি যদি না থাকতাম, তবে এই মুহূর্তে ইসরায়েল নামের কোনো দেশের অস্তিত্বই থাকত না।’

ফোনালাপে নেতানিয়াহুর সঙ্গে বাগবিতণ্ডার কথাও স্বীকার করেছেন ট্রাম্প। সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়- আপনি কি নেতানিয়াহুকে অপ্রকাশযোগ্য শব্দ ও বদ্ধ উন্মাদ বলে গালি দিয়েছিলেন? ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বলেছি। লেবাননের সঙ্গে তাঁর ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টি আমাকে কিছুটা বিরক্ত করেছিল।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম, আমাদের এবার এটা বন্ধ করতে হবে।’ ফোনালাপে রাগারাগি হলেও ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর খুবই ভালো সম্পর্ক আছে। তিনি বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) খুব পছন্দ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031