IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বীর মুক্তিযোদ্ধা কালু মামদ ফৌজদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নরাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতারপুঠিয়ায় প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরীর দ্বন্দ্বের চুরি হলো বিদ্যালয়ের মূল্যবান সম্পদহরিপুরে বিনামূল্যে ব্র্যাকের আমন ধানের বীজ বিতরণসিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যাপোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটকমাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০সিংড়ায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণগর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতেদুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরুরাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতিবাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ৫জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাঁড়ইল মিলঘর এলাকায় দ্রুতগতিতে চলাচলরত একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২জনে। আহত ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী ও এসআই শিপনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নিহত মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী বলেন, “দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031