IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> প্রবাস >> টপ নিউজ >> মৃত্যু ২০ লাখের মাইলফলক ছাড়াল

মৃত্যু ২০ লাখের মাইলফলক ছাড়াল

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরেও গতি কমেনি এতটুকু। রোজ নতুন নতুন এলাকায় সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার নতুন ধরনও দেখা যাচ্ছে ব্রিটেনসহ বিশ্বের কয়েকটি দেশে। এরই মধ্যে করোনাভাইরাসে মৃত্যু আরেকটি মাইলফলক ছাড়িয়ে গেছে। ২০ লাখের গণ্ডি পেরিয়ে গেছে করোনায় মৃত্যুর সংখ্যা। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, শুক্রবার সকাল সোয়া ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২০ লাখ দুই হাজার ৪০৭ জন। আর আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৭২ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬২৩ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা চার লাখের কাছাকাছি।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা দুই লাখ সাত হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দেশটিতে।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখের বেশি।

মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে– রাশিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন ও ইরানে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে এই মহামারী ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31